ডেঙ্গু ঠেকাতে ফুলপুরে প্রশাসনের ‘ক্লিন মিশন’

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।রোববার (২৬ জুলাই) সকালে

2026-07-26T13:58:20+00:00
2026-07-26T13:58:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ডেঙ্গু ঠেকাতে ফুলপুরে প্রশাসনের ‘ক্লিন মিশন’
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১:৫৮ পিএম   (ভিজিট : ৪৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। 

রোববার (২৬ জুলাই) সকালে ফুলপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে পৌর এলাকার শেরপুর রোড গোলচত্বরে পরিচালিত এ কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম। 

এসময় ইউএনও ও উপজেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ ইউসুফ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, এর সঙ্গে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও জরুরি। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক উদ্যোগ অব্যাহত থাকবে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। পৌর এলাকার বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ও জমে থাকা পানি দ্রুত অপসারণের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডেঙ্গুর ঝুঁকি কমাতে পৌরবাসীকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। 

এসময় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমে পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বৃদ্ধিতে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy