নকলায় জামায়াতের চেয়ারম্যান ও মেয়র প্রার্থী ঘোষণা

নকলা (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নকলা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং নকলা পৌরসভার মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চূড়ান্ত প্রার্থীদের নাম

2026-07-26T15:55:37+00:00
2026-07-26T15:55:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নকলায় জামায়াতের চেয়ারম্যান ও মেয়র প্রার্থী ঘোষণা
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৩:৫৫ পিএম   (ভিজিট : ৭৭)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং নকলা পৌরসভার মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও শেরপুর জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য শাহাদাৎ হোসেন (বিএসসি) এবং নালিতাবাড়ী উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন।

এ সময় জামায়াত মনোনীত নকলা পৌরসভার মেয়র প্রার্থী মু. হাছিবুল হাসান হাসিবসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ঘোষিত প্রার্থীরা হলেন— নকলা পৌরসভায় মেয়র পদে মু. হাছিবুল হাসান হাসিব। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে গণপদ্দীতে ফজলুল করিম সুইট, নকলা ইউনিয়নে রেজাউল হাসান সাফিত, উরফায় আব্দুর রহিম, গৌড়দ্বারে আজিজুল করীম কাঞ্চন, বানেশ্বরদীতে মাওলানা খাদিমুল ইসলাম, পাঠাকাটায় প্রভাষক আব্দুল বারেক, টালকিতে মো. বজলুল রহমান, চরঅষ্টরে মেহেদী হাসান সবুজ এবং চন্দ্রকোনায় তোফায়েল হোসেন মঞ্জুকে মনোনয়ন দেওয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy