গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।রবিবার দুপুরে নগর ভবনের মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় ৫ হাজার

2026-07-26T16:56:52+00:00
2026-07-26T16:56:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৪:৫৬ পিএম   (ভিজিট : ৩৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। 

রবিবার দুপুরে নগর ভবনের মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেট পেশ করেন সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। 

বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানম। বাজেট অনুষ্ঠানে সারসংক্ষেপ উপস্থাপন করেন সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ ফিরোজ আল মামুন, বিভিন্ন জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ওয়ার্ডের সচিবগণ উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণায় জানানো হয়, গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থ বছরে এবার ৫ হাজার ১০২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেট অনুযায়ী মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা, ব্যয় ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। 

এর মধ্যে প্রারম্ভিক স্থিতি ২৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা, রাজস্ব (সাধারণ তহবিল) থেকে ৪৪৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ তহবিল থেকে ৭০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি উন্নয়ন খাতে ১৪০ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপি ভিত্তিক প্রকল্প থেকে ২০১০ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বাজেটে উন্নয়ন, নগর পরিষ্কার পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধনসহ জনগুরুত্বপূর্ণ বিষয় সমূহ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এবারের বাজেটে কোনো কর বৃদ্ধি করা হয়নি।

বাজেটে নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন এবং বৈদেশিক সহায়তাপুষ্ট উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।

অন্যদিকে, ২০২৬-২০২৭ অর্থবছরের মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব (সাধারণ তহবিল) খাতে ৪১৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৭৮ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা, সরকারি অনুদানে উন্নয়ন খাতে ১৩৯ কোটি ৭৫ লাখ টাকা, নিজস্ব রাজস্বভিত্তিক উন্নয়ন প্রকল্পে ২৩৬ কোটি ২৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপি ভিত্তিক প্রকল্পে ১ হাজার ৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

বাজেট অনুযায়ী, অর্থবছর শেষে গাজীপুর সিটি কর্পোরেশনের সমাপনী স্থিতি দাঁড়াবে ২ হাজার ৬২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা।

বাজেট বক্তৃতায় প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, এবারের বাজেটে হচ্ছে জনকল্যাণমুখী বাজেট। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নগরকে গ্রীন ও ক্লিন সিটিতে উন্নীত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এতে রাস্তা ঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও মশক নিধনে গুরুত্ব দেয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy