কন্দাল ফসলের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক কর্মশালা

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কন্দাল ফসল গবেষণা কেন্দ্র এর আয়োজনে রোববার (২৬ জুলাই) বারি’র সেমিনার রুমে

2026-07-26T17:09:41+00:00
2026-07-26T17:09:41+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কন্দাল ফসলের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক কর্মশালা
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৫:০৯ পিএম   (ভিজিট : ২৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কন্দাল ফসল গবেষণা কেন্দ্র এর আয়োজনে রোববার (২৬ জুলাই) বারি’র সেমিনার রুমে “কন্দাল ফসলের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

কর্মশালায় কন্দাল ফসলের বর্তমান উৎপাদন পরিস্থিতি, গবেষণার অগ্রগতি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করা হয়। 

বক্তারা দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি অর্থনীতিতে কন্দাল ফসলের গুরুত্ব তুলে ধরেন এবং গবেষণা ও প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে এ খাতকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নির্মল কুমার দত্ত এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. মো. মন্জুরুল কাদির । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা; পরিচালক (গবেষণা), ড. ফারুক আহমেদ; পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা; পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. হাবিব মোহাম্মদ নাসের।

কর্মশালায় উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক (ঞঈজঝচ) ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. খোরশেদ আলম।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান হতে সিনিয়র বিজ্ঞানী, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায়  অর্থায়ন করে কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্প (টিসিআরএসপি), বিএআরআই, গাজীপুর।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy