এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন, গ্রামবাসীর সংবর্ধনা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এক গ্রাম থেকে ট্যালেন্টপুলসহ মোট ৮ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন

2026-07-26T17:56:26+00:00
2026-07-26T17:56:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন, গ্রামবাসীর সংবর্ধনা
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৫:৫৬ পিএম   (ভিজিট : ৩৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এক গ্রাম থেকে ট্যালেন্টপুলসহ মোট ৮ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করায় তাদের সংবর্ধনা দিয়েছে গ্রামবাসী।

শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার ঘাটেশ্বরী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ফাতেমা আক্তার শেমী, আরাফাত আল মামুন, আনাস আল মামুন, কুঞ্জেনুর বিনতে কামাল, তাওহীদুর রহমান খান, সামির হোসেন, মোনায়েম হোসেন ও সানজিদা আক্তার মীম।

সংবর্ধনা অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে এবং ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতির সাবেক সভাপতি সরওয়ার পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সখীপুর সরকারি কলেজের সাবেক প্রভাষক মাইন উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি শহিদুল ইসলাম, বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান, সহযোগী অধ্যাপক ড. আরমান হোসেন, অধ্যক্ষ নাছির উদ্দিন, অ্যাডভোকেট শরিফুল ইসলাম, বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, ঘাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম এবং ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনকারী জমজ তিন সন্তানের মা শিক্ষিকা আর্জিনা বেগম।

বক্তারা বলেন, এক গ্রাম থেকে এত সংখ্যক শিক্ষার্থীর বৃত্তি অর্জন নিঃসন্দেহে গর্বের বিষয়। এ অর্জন অন্য শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের পথ তৈরি করবে। তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy