নকলায় ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন উদ্বোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নকলা উপজেলার নিউ মার্কেটে নগদবিহীন (ক্যাশলেস) লেনদেন জনপ্রিয় করতে পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইনের উদ্বোধন

2026-07-26T17:58:11+00:00
2026-07-26T17:58:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নকলায় ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন উদ্বোধন
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৫:৫৮ পিএম   (ভিজিট : ৪৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলার নিউ মার্কেটে নগদবিহীন (ক্যাশলেস) লেনদেন জনপ্রিয় করতে পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) নিউ মার্কেট প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পেইনের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক শেরপুর শহর শাখার প্রধান এবং সহকারি মহাব্যবস্থাপক বাবুল চন্দ্র দাস। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক নকলা উপশাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম। 

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, পূবালী ব্যাংক পিএলসি-এর কর্মকর্তাসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এক দেশ এক কিউআর, লেনদেন বাংলা কিউআর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে সহজ, নিরাপদ ও আধুনিক ডিজিটাল লেনদেন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বক্তারা আরও জানান, বাংলা কিউআরের মাধ্যমে ক্রেতারা একটি মাত্র কিউআর কোড স্ক্যান করে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে সহজেই মূল্য পরিশোধ করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে, লেনদেন হবে দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ।

এ ক্যাম্পেইনে ব্যবসায়ীদের বাংলা কিউআর ব্যবহারে উদ্বুদ্ধ করা, কিউআর নিবন্ধন এবং ডিজিটাল পেমেন্ট সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালিত হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy