বাকেরগঞ্জে বরিশাল বিভাগীয় কমিশনার খলিলুর রহমানকে লাল গালিচা সংবর্ধনা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশাল বিভাগীয় কমিশনার খলিলুর রহমানের প্রথম বারের মতো বাকেরগঞ্জ উপজেলা পরিষদে আগমন উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে

2026-07-26T18:28:34+00:00
2026-07-26T18:28:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাকেরগঞ্জে বরিশাল বিভাগীয় কমিশনার খলিলুর রহমানকে লাল গালিচা সংবর্ধনা
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ৫৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বরিশাল বিভাগীয় কমিশনার খলিলুর রহমানের প্রথম বারের মতো বাকেরগঞ্জ উপজেলা পরিষদে আগমন উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাল গলিচা সংবর্ধনা প্রদান করা হয়। 

রবিবার (২৬ শে জুলাই) বিকেল ৩টায় তিনি বাকেরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে এসময় বাকেরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। 

সালাম গ্রহণ শেষে বিভাগীয় কমিশনার বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সামনে নারিকেল গাছ রোপণ করেন, পরবর্তীতে উপজেলা কার্যালয় পরিদর্শন করেন। 

এ সময় তিনি উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন। পরিদর্শনকালে তিনি সার্টিফিকেট মামলা নিষ্পত্তি ও সার্বিক তদারকি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় যোগ দেন। 

সভায় দ্রুত ও সুষ্ঠুভাবে মামলা নিষ্পত্তির পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর জোর গুরুত্বারোপ করেন। 

পরবর্তীতে তিনি উপজেলার ভরপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করে মাঠপর্যায়ের নানা উন্নয়ন ও নাগরিক সেবামূলক কর্মকাণ্ডের খোঁজখবর নেন।

তাঁকে সংবর্ধনা কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল, উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার, থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা হাসনাইন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন,উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম,  বাকেরগঞ্জ উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy