রংপুরে ভাড়া বাসায় আটকে রেখে তরুনীকে ধর্ষন ও গর্ভপাত, থানায় মামলা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

সারাবাংলা

রংপুর মহানগরে হারাগাছ থানাধীন এলাকায় ভাড়া বাসায় বিয়ের প্রলোভনে আটকে রেখে একতরুনীকে ধর্ষন ও গর্ভপাতের অভিযোগ উঠেছে এক

2026-07-26T18:42:44+00:00
2026-07-26T18:42:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রংপুরে ভাড়া বাসায় আটকে রেখে তরুনীকে ধর্ষন ও গর্ভপাত, থানায় মামলা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৬:৪২ পিএম   (ভিজিট : ১৮১)
ফাইল ছবি
X

ফাইল ছবি

রংপুর মহানগরে হারাগাছ থানাধীন এলাকায় ভাড়া বাসায় বিয়ের প্রলোভনে আটকে রেখে একতরুনীকে ধর্ষন ও গর্ভপাতের অভিযোগ উঠেছে এক ট্রাক চালকের বিরুদ্ধে। 

এ ঘটনায় ভুক্তভোগী তরুনী শনিবার (২৫ জুলাই) রাতে ধর্ষণ ও গর্ভপাত আইনের ধারায় ট্রাক চালক মনিরুজ্জামান লাভলুকে আসামী করে রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানায় মামলা দায়ের করেছেন। 

মামলার বরাত দিয়ে তদন্তকারী এসআই রুহুল আমীন জানান, মামলায় অভিযুক্ত ট্রাক চালক মনিরুজ্জামান লাভলুর বাড়ির রংপুর সিটির সাত নাম্বার ওয়ার্ডের বনুঘাট চওড়ারহাট করবলাটারী এলাকায়। প্রায় ৬ মাস আগে ওই তরুনীর সঙ্গে মোবাইলে পরিচয় হয় লাভলুর। লাভলু মেয়েটিকে জানায় সে অবিবাহিত এবং তাকে বিয়ে করতে চায়। মেয়েটি লাভলুকে জানায় পরিবার আর্থিকভাবে অস্বচ্ছল আনুষ্ঠানিকভাবে বিয়ে। আর এই সুযোগে তাকে নিজ খরচে বিয়ে করার আশ্বাস দেয় লাভলু। গত ৩ এপ্রিল মেয়েটিতে নিয়ে সাহেবগঞ্জ এলাকায় জনৈক্য পাপ্পুর বাড়ীতে ঘর ভাড়া নিয়ে উঠে লাভলু। 

ভাড়া বাসায় প্রায় তিন মাস বিয়ের প্রলোভনে আটকে রেখে মেয়েটিকে একাধিকদিন ধর্ষন করে লাভলু। ধর্ষনের একপর্যায়ে মেয়েটি অন্ত:সত্ত্বা হয়ে পড়লে তাকে ওষুধ খাইয়ে গর্ভপাত করায় লাভলু। মেয়েটি বিয়ে করার জন্য চাপ দিলে ৩ জুলাই শুক্রবার ভাড়া বাসা থেকে তাকে বের করে দেয় লাভলু। ৪ জুলাই শনিবার মেয়েটি খোঁজ নিয়ে লাভলুর গ্রামের বাড়ীতে যায়। সেখানে গিয়ে মেয়েটি জানতে পারেন লাভলু বিবাহিত এবং তার স্ত্রী সন্তান রয়েছে। মেয়েটি প্রতারনার বিষয়টি
বুঝতে পেরে শনিবার রাতে মনিরুজ্জামান লাভলুর বিরুদ্ধে হারাগাছ থানায় অভিযোগ দায়ের করেন।

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমীন বলেন, এ ঘটনায় অভিযুক্ত মনিরুজ্জামান লাভলুর বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত আইনের ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্ত আসামীকে গ্রেফতারের চেষ্টা অভ্যাহত রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy