জামালপুরে বিএনপি নেতার উদ্যোগে ৫ গ্রামে জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

প্রায় তিন দশকের জলাবদ্ধতায় বন্দি ছিল জামালপুর সদরের পাঁচটি গ্রামের মানুষ। পানিতে ডুবে থাকত ঘরবাড়ি, অনাবাদি হয়ে পড়ে

2026-07-26T18:56:33+00:00
2026-07-26T18:56:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জামালপুরে বিএনপি নেতার উদ্যোগে ৫ গ্রামে জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৬:৫৬ পিএম   (ভিজিট : ৩৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

প্রায় তিন দশকের জলাবদ্ধতায় বন্দি ছিল জামালপুর সদরের পাঁচটি গ্রামের মানুষ। পানিতে ডুবে থাকত ঘরবাড়ি, অনাবাদি হয়ে পড়ে ছিল শত শত বিঘা কৃষিজমি। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হয়েছে পানি নিষ্কাশনের কাজ।

সদর উপজেলার হরিপুর, দড়িফতেপুর, মাছিমপুর, বগালী ও মাঝিপাড়া গ্রামের দুটি গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশন ড্রেন দীর্ঘদিন বন্ধ থাকায় প্রায় এক হাজার একরের বেশি ফসলি জমি প্রায় ৩০ বছর ধরে অনাবাদি পড়ে আছে। বছরের অধিকাংশ সময় দুই শতাধিক পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করে। বর্ষাকালে ঘরে পানি ঢুকে পড়ে, বাড়ে সাপ, বিচ্ছু ও পানিবাহিত রোগের ঝুঁকি। এমনকি মাছিমপুর এলাকায় রেল চলাচলেও ঝুঁকি তৈরি হয়।

স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপথ বিভাগের একটি ব্রিজ এবং রেললাইনের একটি ব্রিজের পানি চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই এই দুর্ভোগের শুরু। বহুবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সমাধান হয়নি।

রোববার সকালে ভেকু মেশিন নিয়ে বগালী গ্রামে গিয়ে বন্ধ ড্রেন পুনরুদ্ধারের কাজ শুরু করেন জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন ও জামালপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ।

মানবিক এই দুই নেতা বলেন, ড্রেনটি সচল হলে জলাবদ্ধতার অবসান ঘটবে, কৃষিজমি আবার চাষের উপযোগী হবে এবং মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কাজ শেষ হলে পাঁচ গ্রামের বহু বছরের জলাবদ্ধতার দুর্ভোগের অবসান হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy