কালিয়াকৈরের নানা আয়োজনে ইউএফটিবির দশম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীন বরণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালিয়াকৈরের ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর দশম প্রতিষ্ঠাবার্ষিকী (ইউএফটিবি দিবস) ও নবীন বরণ-২০২৬ উদ্যাপিত হয়েছে।আজ রোববার

2026-07-26T19:05:19+00:00
2026-07-26T19:05:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কালিয়াকৈরের নানা আয়োজনে ইউএফটিবির দশম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীন বরণ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৭:০৫ পিএম   (ভিজিট : ৩৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরের ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর দশম প্রতিষ্ঠাবার্ষিকী (ইউএফটিবি দিবস) ও নবীন বরণ-২০২৬ উদ্যাপিত হয়েছে।  

আজ রোববার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাননীয় সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। 

এ সময় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কেক কাটা এবং পায়রা উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান, প্রক্টর, পরিচালক (শিক্ষার্থী কল্যাণ), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে একাডেমিক ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন অনুষদের ৩১ জন শিক্ষার্থীকে মাস্টার্স থিসিস গবেষণা সম্মাননা, ১১ জন শিক্ষককে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড-২০২৬’ এবং ৩০ জন শিক্ষার্থীকে ডিনস সম্মাননা বৃত্তি প্রদান করা হয়। প্রধান অতিথি বিজয়ীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেন।

উদ্বোধনী পর্ব শেষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে উপাচার্যের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান। এতে নবাগত শিক্ষার্থীদের প্রতিনিধি, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিভাগীয় চেয়ারম্যানদের প্রতিনিধি, প্রক্টর, পরিচালক (শিক্ষার্থী কল্যাণ) এবং দুই আবাসিক হলের প্রভোস্ট বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন উচ্চশিক্ষায় গুণগত মান, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও শিল্পখাতের সঙ্গে আরও কার্যকর সংযোগ গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, বর্তমান সময়ে শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না। কর্মক্ষেত্রে সফল হতে হলে হাতে-কলমে শিক্ষা ও বাস্তব দক্ষতা অর্জনের বিকল্প নেই। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বাড়াতে বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।

দুপুরে মধ্যাহ্নভোজের পর বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy