উজিরপুরে বৃদ্ধকে মারধরের ঘটনায় তিন সহদরের বিরুদ্ধে মামলা

বরিশাল প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের উজিরপুরে কয়েক মাদকসেবীর বিরুদ্ধে চাঁদার দাবীতে একটি পরিবারকে মারধরের অভিযোগ উঠেছে।এ ঘটনায় চাঁদাবাজদের মুল হোতা ইলিয়াস মোল্লাসহ

2026-07-26T19:21:31+00:00
2026-07-26T19:21:31+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
উজিরপুরে বৃদ্ধকে মারধরের ঘটনায় তিন সহদরের বিরুদ্ধে মামলা
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৭:২১ পিএম   (ভিজিট : ১১৭)
ফাইল ছবি
X

ফাইল ছবি

বরিশালের উজিরপুরে কয়েক মাদকসেবীর বিরুদ্ধে চাঁদার দাবীতে একটি পরিবারকে মারধরের অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় চাঁদাবাজদের মুল হোতা ইলিয়াস মোল্লাসহ চার জনার বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন ভুক্তভুগি পরিবার। একই রকম অভিযোগে আরেকটি পরিবার তাদের বিরুদ্ধে থানায় জিডি করেছেন।

মামলা ও জিডি সূত্রে জানা যায়, উজিরপুরের ধামুরা গ্রামের আবুল হোসেন মোল্লা (৮০) দীর্ঘ বছর থেকে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে গাছপালা রোপন করে ভোগদখল করে আসছিলো। 

সম্প্রতি প্রতিবেশী আলাউদ্দিন মোল্লার ছেলে মাদকাসক্ত ইলিয়াস মোল্লা, গিয়াস মোল্লা ও ইমরান মোল্লা তার কাছে গাছ ভোগ দখলের বিনিময় মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে গত ১৯ মে ওই তিন ভাই তাদের সহযোগীদের নিয়ে ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে আশি বছরের বৃদ্ধ আবুল হোসেনের উপর হামলা চালায়। এমনকি তার বশত ঘরে ভাংচুর চালায় হামলাকারীরা। বিষয়টা স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন এলাকাবাসী। 

ফলে গত ১৯ জুলাই ক্ষতিগ্রস্থ আবুল হোসেন বাদী হয়ে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই তিন ভাইকে আসামী করে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ প্রদান করেন। 

এ ঘটনার রেশ কাটতে না কাটতে গত ২৩ জুলাই ধামুরা গ্রামের আবুল কালাম ব্যাপারীর মেয়ে লিপি খানমকে জমি সংক্রান্ত্র বিরোধের জের ধরে ইলিয়াস মোল্লা ও তার সহযোগী জহরুল মোল্লা, ইমরান মোল্লা ও আলাউদ্দিন মোল্লা মারধর করতে উদ্যত হয়। 

এ ঘটনায় ২৬ জুলাই উজিরপুর থানায় লিপি বেগম একটি সাধারণ ডায়রী করেছেন। এদিকে লিপি বেগম জানান, শনিবার (২৫ জুলাই) রাতে তার ঘরে আগুন দেয়ার চেষ্টা চালায় ইলিয়াস মোল্লা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পৌছায়। তবে আগুনে ঘরের কোন ক্ষতি না হলেও পাশে থাকা বেশ কিছু জ্বালানি দ্রব্য পুড়ে যায়। ঘটনার পর থেকে আবুল হোসেনের পরিবার আতংকের মধ্যে সময় পার করছে ভুক্তভুগি পরিবারগুলো। 

এ ব্যাপারে উজিরপুর থানার এএসআই মোঃ আবদুল আলী জানান, রোববার লিপি বেগম একটি সাধারণ ডায়রী করেছেন। অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy