রাজধানীতে ১০ মিনিটের ব্যবধানে জোড়া বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর উত্তরায় একটি মদের বারের পেছনের সড়কে ১০ মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত

2026-07-27T08:03:27+00:00
2026-07-27T08:09:42+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাজধানীতে ১০ মিনিটের ব্যবধানে জোড়া বিস্ফোরণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:০৩ এএম  আপডেট: ২৭.০৭.২০২৬ ৮:০৯ এএম  (ভিজিট : ৮৪৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরায় একটি মদের বারের পেছনের সড়কে ১০ মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উত্তরার জসীমউদদীন এলাকার মার্গারিটা ও কিচেন হাউস নামের একটি বারের পেছনে ২ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি হেলমেট পরা অবস্থায় এসে দুটি বস্তু ফেলে দ্রুত চলে যান। এর কিছুক্ষণ পর সড়কে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে ঘটনাটি কারা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পরপরই উত্তরা পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। সেখানে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান এবং উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আরিফুল ইসলাম।

তবে পুলিশ ঘটনাটিকে ককটেল বিস্ফোরণ হিসেবে নিশ্চিত করেনি। উত্তরা জোনের এসি মো. আরিফুল ইসলাম বলেন, মোটরসাইকেলে আসা ব্যক্তিরা দুটি আতশবাজি ফুটিয়ে চলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার বিস্তারিত জানতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy