গোলাপগঞ্জে শেখপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের স্টিট লাইট প্রকল্পের সমাপনি অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

গোলাপগঞ্জের ভাদেশ্বরে শেখপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের স্টিট লাইট প্রকল্পের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে শুক্রবার রাত ৯টায় শেখপুর গ্রামের

2026-07-27T11:44:36+00:00
2026-07-27T11:44:36+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গোলাপগঞ্জে শেখপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের স্টিট লাইট প্রকল্পের সমাপনি অনুষ্ঠিত
গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১১:৪৪ এএম   (ভিজিট : ৩৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গোলাপগঞ্জের ভাদেশ্বরে শেখপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের স্টিট লাইট প্রকল্পের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে শুক্রবার রাত ৯টায় শেখপুর গ্রামের এ সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী শরফ উদ্দিন। 

বিশিষ্ট সমাজসেবী আব্দুল মুক্তাদিরের সঞ্চালনায় প্রদান অতিথির বক্তব্য রাখেন শেখপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের উপদেষ্টা জাফর ফারুক কুনু মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য এনামুল হক এনাম ও ফখরুল ইসলাম। 

বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি ও সমাজসেবী মাহতাবুর রহমান, মাওলানা আব্দুর রহিম, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী রমজান আলী, মাস্টার মিনহাজ উদ্দিন, মাস্টার জবরুল ইসলাম, ব্যবসায়ী রেজু আহমদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজসেবী আব্দুল রাজ্জাক, মানিক মিয়া,খলিলুর রহমান, সফিকুর রহমান, জায়েদ আহমদ, ইলাছ আলী, হেলাই মিয়া, হেনু মিয়া, আমির আলী, ছয়েফ উদ্দিন, বলু মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে গ্রামবাসীর পক্ষ থেকে শেখপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া গোটারগাও যুব সমাজের পক্ষ থেকে ও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান হয়।

এর আগে শেখপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে শেখপুর গ্রামকে আলোকিত করতে মোট ১৪৮টি দৃষ্টিনন্দন স্টিট লাইট স্থাপন করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy