বাসে করে ইয়াবা পাচার, গাইবান্ধায় র‌্যাবের অভিযানে ১২৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার ২৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৩।এ ঘটনায় জাহিদুল ইসলাম ওরফে

2026-07-27T11:56:24+00:00
2026-07-27T11:56:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাসে করে ইয়াবা পাচার, গাইবান্ধায় র‌্যাবের অভিযানে ১২৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১১:৫৬ এএম   (ভিজিট : ৩১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার ২৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৩। 

এ ঘটনায় জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা বহনকারী বাসটিও জব্দ করা হয়েছে।

রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা পলাশবাড়ী পৌরসভার দক্ষিণ বন্দর বগুড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালান। এ সময় চট্টগ্রাম থেকে গাইবান্ধাগামী একটি বিএম ভিআইপি বাসের চালকের আসনের নিচে সাদা পলিথিনে রাখা ১ হাজার ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে জাহিদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহিদ গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দারিয়াপুর মিরের বাগান এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে। র‌্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করতেন।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করেছে। পরে গ্রেপ্তার আসামি ও জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy