প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২:০৫ পিএম (ভিজিট : ৪১)

X
ছবি: প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার ও রেজিষ্ট্রেশন বিহীন ৫ টি মোটর সাইকেল উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
রবিবার (২৬ জুলাই) বিকেলে শাহজাদপুর থানা পুলিশ কতৃক আয়োজিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান এ তথ্য জানান।
শনিবার (২৫ জুলাই) রাতে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান,অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম এর দিকনির্দেশনায় এস,আই আজিজুল ইসলাম ও এস,আই মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে এত্র থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে।
আটক হওয়া সদস্যরা হলো- উপজেলার রেশমবাড়ি গ্রামের জামাত প্রামাণিক এর ছেলে মোঃ মনিরুল ইসলাম বাবু (২৯) বাড়াবিল উত্তরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডল এর ছেলে মোঃ রায়হান হোসেন (২৪) ও একই গ্রামের দুলাল হোসেনের ছেলে মোঃ বেল্লাল হোসেন (৩০) কে গ্রেফতার করা হয় এবং তাদের কাছে থাকা বিভিন্ন ব্রান্ডের রেজিষ্ট্রেশন বিহীন ৫ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।