চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অত্যন্ত উৎসব

2026-07-27T12:15:49+00:00
2026-07-27T12:28:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২:১৫ পিএম  আপডেট: ২৭.০৭.২০২৬ ১২:২৮ পিএম  (ভিজিট : ৫৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে "পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬" এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অত্যন্ত উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ফাইনাল ম্যাচে পুলিশ অফিস ১-০ গোলে পুলিশ লাইন্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

রোববার (২৬ জুলাই) বিকাল ৪টায় পুলিশ লাইন্স মাঠে উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মোছাঃ শামীম আরা হক।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী দল "পুলিশ অফিস" ও রানার্সআপ দল "পুলিশ লাইন্স" এর হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। 
এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্য, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের ক্রীড়াপ্রেমী জনসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy