হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামিয়ে দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালির দক্ষিণাংশে নিজের নেভিগেশন ও অবস্থান নির্ণয় ব্যবস্থা বন্ধ রেখে ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ’ পথ দিয়ে পারাপারের সময়

2026-07-27T12:55:35+00:00
2026-07-27T12:55:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামিয়ে দিলো ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২:৫৫ পিএম   (ভিজিট : ৩৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

হরমুজ প্রণালির দক্ষিণাংশে নিজের নেভিগেশন ও অবস্থান নির্ণয় ব্যবস্থা বন্ধ রেখে ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ’ পথ দিয়ে পারাপারের সময় ছয়টি জাহাজকে বাধা দিয়েছে ইরান। 

সোমবার (২৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় মাধ্যমটি জানায় যে বাধা দেওয়ার পর একটি জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে এবং অন্য জাহাজগুলো ‘ইরানের দৃঢ় ব্যবস্থাপনায়’ পুনরায় পারস্য উপসাগরে ফিরে গেছে।

ইরানের এক ওয়াকিফহাল কর্মকর্তার বরাতে আইআরআইবি জানিয়েছে যে সোমবার ভোরের দিকে মার্কিন সামরিক বাহিনীর প্ররোচনায় জাহাজগুলো উক্ত ঝুঁকিপূর্ণ পথে প্রবেশের চেষ্টা করলে এই ঘটনা ঘটে।

সূত্র: আল জাজিরা





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy