প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১:২৪ পিএম (ভিজিট : ৩৭)

X
ছবি: প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের মদনা বাজারে রাজধানী ফুডস নামে একটি বিস্কুট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার দিবাগত রাত আড়াই টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় অধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।
স্থানীয়রা জানায়, দামুড়হুদার মদনা বাজারে মধ্যরাতে ওই বিস্কুট ফ্যাক্টরিতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দর্শনা ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই ফ্যাক্টরিতে প্রায় সাত লাখ টাকার বিস্কুট আগুনে পুড়ে যায়।
দর্শনা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মাসুদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।