পুঠিয়ায় আইন শৃঙ্খলা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাবাংলা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় আইন শৃঙ্খলা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও আইসিটি কমিটি এবং বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

2026-07-27T15:23:50+00:00
2026-07-27T15:23:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুঠিয়ায় আইন শৃঙ্খলা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৩:২৩ পিএম   (ভিজিট : ৪৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় আইন শৃঙ্খলা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও আইসিটি  কমিটি এবং বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলার  ২০২৬- ২০২৭ অর্থবছরের ৩ কোটি ২৪লক্ষ ৩৯ হাজার ৯৫০ টাকার বাজেট পেশ করা হয়।

সোমবার (২৭ জুলাই) বেলা ১১ টায় উপজেলার সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও আইসিটি সভায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। 

আরও উপস্থিত ছিলেন পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সূচনা মোনহারা, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জের পক্ষে ছিলেন এসআই আল আমিন, বেলপুকুর থানা পক্ষে এসআই মাসুদ রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর ইসলাম, সমাজ সেবা অফিসার রবিউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুল হাসান, নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার রুহুল আমিন, পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, পুঠিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুল, পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হায়াত, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বেলপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাকিব, সদস্য জয়নাল আবেদীনসহ পুঠিয়ার সাংবাদিকবৃন্দু প্রমূখ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy