নলছিটিতে মাদরাসায় নিয়োগে ঘুষ গ্রহনের ভিডিও ভাইরাল

বরিশাল অফিস

সারাবাংলা

ঝালকাঠীর নলছিটি ইউনিয়নের রানাপাশা হোসাইনিয়া হামিদিয়া দাখিল মাদ্রাসার সভাপতির মোঃ নাসির আহম্মেদ তালুকদারকে বিরুদ্ধে মাদ্রাসার জনবল নিয়োগে ঘুষ

2026-07-27T15:35:18+00:00
2026-07-27T15:36:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নলছিটিতে মাদরাসায় নিয়োগে ঘুষ গ্রহনের ভিডিও ভাইরাল
বরিশাল অফিস
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৩:৩৫ পিএম  আপডেট: ২৭.০৭.২০২৬ ৩:৩৬ পিএম  (ভিজিট : ৬৮)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

ঝালকাঠীর নলছিটি ইউনিয়নের রানাপাশা হোসাইনিয়া হামিদিয়া দাখিল মাদ্রাসার সভাপতির মোঃ নাসির আহম্মেদ তালুকদারকে বিরুদ্ধে মাদ্রাসার জনবল নিয়োগে ঘুষ বানিজ্যর অভিযোগ উঠেছে। 

রোববার (২৬ জুলাই) ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। স্থানীয়রা ওইদিন মাদ্রাসায় গিয়ে সুপারকে এই নিয়োগ কার্যক্রম স্থগিত এবং সভাপতির অপসারন দাবী করেছেন। 

এদিকে সোমবার নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়োগে ঘূষ বানিজ্যর ঘটনা তদন্তের আবেদন করেছেন চাকরি প্রার্থী মো: কাওছার সহ বেশ কয়েকজন।

খোঁজ নিয়ে জানা গেছে, রানাপাশা হোসাইনিয়া হামিদিয়া দাখিল মাদ্রাসার অফিস সহায়ক পদে নিয়োগ দেয়ার কথা বললে চাকরি প্রার্থী মো: কাওছার ওই মাদ্রাসার সভাপতি মোঃ নাসির আহম্মেদ তালুকদারকে গত ১ জুলাই তার ঝালকাঠীর বাসায় বসে ২ লাখ টাকা দেন। ওই টাকা গুনে দিচ্ছিলেন মাদ্রাসার দপ্তরি মোঃ ইব্রাহিম। এরকম একটি ভিডিও ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ভিডিও এবং কথোপকথনে দেখা গেছে, টাকা গুনে মাদ্রাসার দপ্তরি মো: ইব্রাহিম মাদ্রাসার সভাপতি নাসির তালুকদারকে দিচ্ছেন। এসময় সভাপতি নাসির অফিস সহায়ক পদপ্রার্থী কাওসারকে বলেন, ‘দায়িত্ব সব আমার। মোর বাসায় বইয়া খাতায় লেইখা চইলা যাবা।’ তিনি জানতে চান,‘টাহা দিবি না আইজ?’

এসময় চাকরি প্রার্থী কাওছারর বলেন, ‘এই কিন্তু দুই লাখ টাকা দেয়া হইছে মামা। বিলটা কিন্তু কইরা দিতে হবে মামা। জবাবে সভাপতি নাসির বলেন, ‘সামনের মাসের মধ্যে অল কমপ্লিট বেতনাদির। আমি এজন্যই বিজ্ঞপ্তি বাহিরে ছাড়িনি। কারন আমারে ঘরের শত্রু বিভীষন। শত্রু হইয়া কিছু করার নাই।’ এসময় কাওছার দপ্তরিকে বলেন, ‘দেন আপনার হাত দিয়েই দেন।’ সভাপতি বলেন, ‘এই টাহা এহানেই পইড়া থাকবে। কোনহানের টাহা কোনহানে লাগাই না।’

চাকরি না পেয়ে কাওসার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন করেন। জানতে চাইলে অফিস সহায়ক পদে চাকরি প্রার্থী মো: কাওছার বলেন, তিনি চাকরির জন্য মাদ্রাসার সভাপতি নাসির তালুকদারকে কয়েক ধাপে ৬ লাখ টাকা দিয়েছেন। ভিডিও এর সময় ২ লাখ দিয়েছেন। এখন তিনি ফোনও ধরেন না, যোগাযোগও করেন না। 

টাকা পায়সা দেয়ার পর ওনার খবর নাই। একই সঙ্গে ল্যাব সহকারি এবং নিরাপত্তাকর্মী নিয়োগের জন্য একটি অখ্যাত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে কয়েকজনের কাছ থেকে ঘুষ নিয়েছেন। কাওসার স্বীকার করেন তিনি নিজেই ওই ভিডিও করেছিলেন। এর বিচার চেয়ে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তারা লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে অভিযুক্ত রানাপাশা হোসাইনিয়া হামিদিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ নাসির আহম্মেদ তালুকদার বলেন, ভিডিও এর বিষয়টি স্বরযন্ত্র। ভিডিওতে যে টাকা গোনার চিত্র দেখা গেছে তা জমি বিক্রির। এখন একটা চক্র আমার মাদ্রাসায় গিয়ে আমাকে পদত্যাগ করার কথা বলে এসেছে। তিনি বলেন, ইউএনও এর কাছে অভিযোগ দিলে তা তদন্ত করে দেখা হোক।

রানাপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী খান বলেন, মাদ্রাসায় নিয়োগে প্রকাশ্যে ঘুষ বানিজ্য চলেছে। এটা ফাঁস হওয়ায় তারা রোববার মাদ্রসা সুপারের সঙ্গে দেখা করে নিয়োগ কার্যক্রম বন্ধ রাখাসহ সভাপতির অপসারন দাবী করেছেন। 

এ বিষয়ে মাদ্রাসার সুপার মাওলানা মো: আবুল বাসার বলেন, আমার সভাপতি নাসির এর নামে নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। 

ভিডিওতে দেখেছেন তার মাদ্রাসর দপ্তরি ইব্রাহিম সভাপতিকে গুনে টাকা দিচ্ছে। সভাপতি ঘুষ নিয়েছে এমন অভিযোগে স্থানীয় বিএনপি নেতারা রোববার মাদ্রাসায় এসেছিলেন। তারা বলেছেন, সভাপতি অব্যাহতি দিবে, না হয় ওনার বিরুদ্ধে অীভযোগ দিবেন তারা। তিনি স্বীকার করেন ৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলেন। কিন্তু এর কার্যক্রম বর্তমানে স্থগিত আছে। তবে আগে কয়েকটি পদে নিয়োগ দেয়া হয়েছে।

এব্যপারে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব) রিজভী আহমেদ সবুজ বলেন, তিনি জেলায় জরুরী সভায় আছেন। যেকারনে অভিযোগটি খতিয়ে দেখতে পারেননি। তিনি গিয়ে ব্যবস্থা নিবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy