সংরক্ষিত নারী এমপি অধ্যাপিকা মমতাজ বেগমকে গাইবান্ধায় সংবর্ধনা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধা জেলার চারটি সংসদীয় আসনের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

2026-07-27T14:59:15+00:00
2026-07-27T15:43:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সংরক্ষিত নারী এমপি অধ্যাপিকা মমতাজ বেগমকে গাইবান্ধায় সংবর্ধনা
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২:৫৯ পিএম  আপডেট: ২৭.০৭.২০২৬ ৩:৪৩ পিএম  (ভিজিট : ৮৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গাইবান্ধা জেলার চারটি সংসদীয় আসনের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অধ্যাপিকা মমতাজ বেগমকে দায়িত্ব অর্পণ করেছেন। 

এ দায়িত্ব পাওয়ার পর সোমবার (২৭ জুলাই) গাইবান্ধায় প্রথম সফরে এসে পলাশবাড়ীতে পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিল ও পথসভায় অংশ নেন তিনি।

সোমবার সকালে পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপনের সঞ্চালনায় একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌমাথা এলাকায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অধ্যাপিকা মমতাজ বেগম।
পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাসার লিটন, বিএনপি নেতা বেনজির আহম্মেদ, পৌর বিএনপির সহ-সভাপতি আজাদুল আকন্দ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু, সদস্য সচিব রাজু আহম্মেদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন, রাজু সরকার এবং পৌর তাঁতীদলের আহ্বায়ক সোহাগ প্রধান লিটনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অধ্যাপিকা মমতাজ বেগম বলেন, "গাইবান্ধার চারটি সংসদীয় আসনের মানুষের সেবা করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এই দায়িত্ব পালনে আমি সকল নেতা-কর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছি। 

দলীয় বিভেদ ভুলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন, শান্তি, শিক্ষা, কর্মসংস্থান এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার দায়িত্ব পালনের প্রধান লক্ষ্য।"

তিনি আরও বলেন, "উন্নয়ন ও অগ্রগতির এই যাত্রায় সবাইকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও জনসম্পৃক্ততার মাধ্যমে গাইবান্ধাকে একটি উন্নত ও সমৃদ্ধ জেলায় পরিণত করতে আমরা একসঙ্গে কাজ করব।"

পথসভা শেষে নেতাকর্মীরা সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অধ্যাপিকা মমতাজ বেগমকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নেতৃত্বে গাইবান্ধার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy