ফুলবাড়ীতে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশু কন্যার মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ির সামনে ডোবার পানিতে পড়ে রাবেয়া খাতুন (২) নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।এ ঘটনাটি

2026-07-27T15:44:23+00:00
2026-07-27T15:44:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফুলবাড়ীতে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশু কন্যার মৃত্যু
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৩:৪৪ পিএম   (ভিজিট : ৬৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ির সামনে ডোবার পানিতে পড়ে রাবেয়া খাতুন (২) নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

এ ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী মাষ্টারপাড়া গ্রামে।

জানা গেছে, উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী মাষ্টারপাড়ার গোলাম রব্বানীর শিশু কন্যা রাবেয়া খাতুন সোমবার (২৭ জুলাই) দুপুর ১২ টার দিকে বাড়ির লোকজনের অগোচরে হাটিহাটি পাপা করে এসে বাড়ির সামনের ডোবার পানিতে পড়ে যায়। 

পরবর্তীতে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজির এক পর্যায়ে ডোবা থেকে তাকে উদ্ধার করে। পরে দুপুর ১টার দিকে শিশু রাবেয়াকে মারাত্বক আহত অবস্থায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসির দায়িত্বরত পুলিশের এসআই শাহআলম শিশু রাবেয়ার মুত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy