মাদারীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

সারাবাংলা

নিজের পরিবার ও প্রতিবেশীদের সুস্থ রাখতে নিরাপদ খাদ্য নিশ্চিত করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কর্মশালার বক্তারা।

2026-07-27T16:07:30+00:00
2026-07-27T16:07:30+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মাদারীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা
স্টাফ রিপোর্টার, মাদারীপুর
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪:০৭ পিএম   (ভিজিট : ২০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নিজের পরিবার ও প্রতিবেশীদের সুস্থ রাখতে নিরাপদ খাদ্য নিশ্চিত করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কর্মশালার বক্তারা। তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ী, ভোক্তা এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সোমবার সকালে মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে পৌরসভার উদ্যোগে আয়োজিত নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালায় এসব কথা বলা হয়।

পৌরসভার প্রশাসক মোসা. জেসমিন আক্তার বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার। 

কর্মশালায় মাদারীপুর নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রজেক্টরের মাধ্যমে নিরাপদ খাদ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। 

এসময় খাবার হোটেল, মাংস, ফল, গ্রোসারি ও বেকারি ব্যবসায়ীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন। অংশগ্রহণকারীরা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত খাদ্য ব্যবস্থাপনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy