প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪:২৫ পিএম আপডেট: ২৭.০৭.২০২৬ ৪:২৮ পিএম (ভিজিট : ২৮)

X
সৈয়দ মুরাদ ইসলাম
হবিগঞ্জের লাখাই উপজেলায় দুটি খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়ন শেষে অব্যয়িত ১৯ লাখ ৩২ হাজার ৮৩৯ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।সেই সাথে সামাজিক ফেইসবুক সহ যোগাযোগ মাধ্যমে প্রসংশা কুড়াচ্ছেন সৈয়দ মুরাদ ইসলাম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, মুড়িয়াউক ইউনিয়নের কালিয়াদারা-তেঘরিয়া খাল পুনঃখনন প্রকল্পে ১ কোটি ৩০ লাখ ৩ হাজার ৬৯০ টাকা এবং সাতাউক খাল পুনঃখনন প্রকল্পে ১ কোটি ২৮ লাখ ৮ হাজার ৫৩৭ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।
সরকারি সিডিউল অনুযায়ী শতভাগ কাজের গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে দুটি প্রকল্পে মোট ২ কোটি ৩২ লাখ ৬ হাজার ৮৮৮ টাকা ব্যয় হয়। এরপর উদ্বৃত্ত ১৯ লাখ ৩২ হাজার ৮৩৯ টাকা বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম জানান, সাতাউক খাল প্রকল্পে শ্রমিকদের বিল বাবদ ৮ লাখ টাকার বেশি এবং কালিয়াদারা-তেঘরিয়া খাল প্রকল্পে প্রায় ৬ লাখ টাকাসহ অন্যান্য খাতে এই অর্থ সাশ্রয় হয়েছে।
তিনি বলেন, "সরকারি অর্থ জনগণের আমানত। এখানে কাগজে-কলমে শ্রমিক দেখিয়ে বা কাজ না করে বিল উত্তোলনের কোনো সুযোগ দেওয়া হয়নি। প্রকৃতপক্ষে যতটুকু কাজ হয়েছে, শতভাগ যাচাই-বাছাই শেষে কেবল ততটুকুরই বিল পরিশোধ করে অবশিষ্ট টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।"