টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

সারাবাংলা

টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে হোসেন আলী (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর একজনকে পাঁচ বছরের সশ্রম

2026-07-27T17:08:44+00:00
2026-07-27T17:08:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৫:০৮ পিএম   (ভিজিট : ৩৮)
ফাইল ছবি
X

ফাইল ছবি

টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে হোসেন আলী (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর একজনকে পাঁচ বছরের  সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার(২৭ জুলাই) টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান ওই রায় ঘোষণা করেন। দণ্ডিত হোসেন আলীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মো. হোসেন আলী সখীপুর উপজেলার কাহারতা গ্রামের রামখাঁ’র ছেলে এবং পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে হিরু মিয়া ওরফে হায়দারকে (৫৫)। 

তিনি সখীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের বাদশা মিয়ার ছেলে।

টাঙ্গাইলের সরকারি কৌশুলী (পিপি) শফিকুল ইসলাম রিপন জানান, বিগত ২০২৫ সালের ২২ জানুয়ারি জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সখীপুরের কালিয়া ইউনিয়ন ভূমি অফিসের কাছ থেকে হোসেন আলী ও হিরু মিয়াকে আটক করে। এ সময় হোসেন আলীর কাছ থেকে ৯০ গ্রাম এবং হিরু মিয়ার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

পুলিশের অভিযানের সংবাদ পেয়ে পৌরসভার ৪ নং ওয়ার্ডের আলহাজ মিয়া ও সুমী আক্তার পালিয়ে নিরাপদ স্থানে চলে যায়। পরদিন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান বাদি হয়ে সখীপুর থানায় ওই দুইজনকে অভিযুক্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। 

তিনি জানান, বিগত ২০২৫ সালের ৭ অক্টোবর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ৯ ব্যক্তি সাক্ষ দেন। যাবজ্জীবন দণ্ডিত আসামি হোসেন আলী জামিনে মুক্তি পাওয়ার পর পলাতক রয়েছেন। দণ্ডিত হিরু মিয়াকে জেলা কারাগারে পাঠানো হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy