হারানো ২০টি ফোন উদ্ধার করে ফিরিয়ে দিলেন নীলফামারীর এসপি

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

নীলফামারী জেলা পুলিশের সাইবার সেলের উদ্যোগে উদ্ধার করা ২০টি হারানো মোবাইল ফোন এবং ভুলবশত ‘নগদ’ অ্যাকাউন্টে চলে যাওয়া

2026-07-27T19:12:32+00:00
2026-07-27T19:12:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হারানো ২০টি ফোন উদ্ধার করে ফিরিয়ে দিলেন নীলফামারীর এসপি
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:১২ পিএম   (ভিজিট : ৩৪)
X

নীলফামারী জেলা পুলিশের সাইবার সেলের উদ্যোগে উদ্ধার করা ২০টি হারানো মোবাইল ফোন এবং ভুলবশত ‘নগদ’ অ্যাকাউন্টে চলে যাওয়া ৯ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন ও অর্থ সংশ্লিষ্টদের হাতে তুলে দেন নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান।

জানা গেছে, গত ১৩ জুন পুলিশ সুপার ফরহাদ হোসেন খানের নির্দেশনায় প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং জোরদার করতে জেলা পুলিশের ‘সাইবার সেল’ গঠন করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই সাইবার সেলের সদস্যরা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে হারানো মোবাইল ফোন উদ্ধার, ডিজিটাল প্রতারণা প্রতিরোধ এবং সাইবার অপরাধ দমনে কাজ করে আসছেন।

এবার উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের হ্যান্ডসেট রয়েছে। হারানো মোবাইল ফোন ও কষ্টার্জিত অর্থ ফিরে পেয়ে সেবাগ্রহীতারা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা সাইবার সেল সূত্রে জানা গেছে, এর আগেও তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া একাধিক মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy