মহেশখালীতে অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই এজেন্ট গ্রেপ্তার

মহেশখালী প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের মহেশখালী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সরঞ্জামাদিসহ দুইজন কথিত অনলাইন জুয়ার এজেন্টকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা

2026-07-27T19:36:09+00:00
2026-07-27T19:36:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মহেশখালীতে অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই এজেন্ট গ্রেপ্তার
মহেশখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:৩৬ পিএম   (ভিজিট : ৪৩)
দুই এজেন্ট গ্রেপ্তার
X

দুই এজেন্ট গ্রেপ্তার

কক্সবাজারের মহেশখালী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সরঞ্জামাদিসহ দুইজন কথিত অনলাইন জুয়ার এজেন্টকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।

সোমবার (২৭ জুলাই) মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সুলতানের নেতৃত্বে এসআই মোজাহারুল ইসলাম, এএসআই (নিঃ) ওয়াসীম মিয়া এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সিকদারপাড়ার বউয়ের জালা হোটেলের সামনে পাকা সড়ক থেকে অনলাইন জুয়া পরিচালনার বিভিন্ন সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. শাহেদ (২১) ও মো. আলফাজ (২৬)। তারা দুজনই মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ সাইরার ডেইল এলাকার বাসিন্দা।

এ ঘটনায় মহেশখালী থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬/২৫/২৭ ধারায় মামলা (এফআইআর নং-৩৯, জিআর-২২৯/২৬) দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

মহেশখালী থানা পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy