আখাউড়ায় জামায়াতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৮টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ।সোমবার (২৭ এপ্রিল) বিকেলে

2026-07-27T19:37:10+00:00
2026-07-27T20:18:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় জামায়াতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:৩৭ পিএম  আপডেট: ২৭.০৭.২০২৬ ৮:১৮ পিএম  (ভিজিট : ৬৮)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৮টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য আতাউর রহমান সরকার।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইকবাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে, সেক্রেটারি ও পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মাওলানা মোঃ বোরহান উদ্দিন খানের সঞ্চালনায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী-সেক্রেটারী মাওলানা সানাউল্লাহ,পৌর যুববিভাগের সভাপতি বেলায়েত হোসেন নয়ন, শ্রমিক কল্যাণের এবিএম সাদেক প্রমুখ।

প্রদান অতিথির বক্তব্যে আতাউর রহমান সরকার বলেন, আমরা আমাদের দেশ ও সমাজ কে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। দয়া বা করুণা নয়, অসহায় নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে আমাদের ক্ষুদ্র প্রয়াস। 

তিনি আরও বলেন, আমাদের রাষ্ট্রে সমাজের অসহায় অসচ্ছল পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য রাষ্ট্রীয় আয়োজন আছে। কিন্তু এই আয়োজন গুলোতে সরকারের অব্যবস্থাপনা দুর্নীতি এবং সরকারি দলের লোকদের স্বজনপ্রীতির কারণে সঠিক মানুষের দোরগোড়ায় পৌঁছায় না। সমাজ সেবা অফিসেরও অনেক সেবা আছে, এগুলো আমরা জানিও না সেবাও পাইনা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy