
X
পরিচিতি সভা অনুষ্ঠিত
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মিকাইল ইসলাম যোগদান উপলক্ষে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মী, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধা, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় নবাগত ইউএনও এস. এম. মিকাইল ইসলাম সভাশ উপস্থিত সবার সঙ্গে পরিচিত হয়। এছাড়াও উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি, এবং সরকারি সেবাকে আরও কার্যকর ও জনবান্ধন করার বিষয়ে মতবিনিময় অংশগ্রহণকারীরা তাদের মতামত তুলে ধরেন।
এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসেন, নায়েবে আমীর মাওলানা মো: তোফাজ্জল হোসেন ও সাধারন সম্পাদক কাজী মাওলানা জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মো. রহিদুর রহমান মিলন, প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাফরুল সাদিক, সাংবাদিক মো.হারুনুর রশিদ।
সভায় বক্তারা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন। সারিয়াকান্দি উপজেলার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা উপজেলা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সরকারি বিভিন্ন সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবাগত ইউএনও এস এম মিকাইল ইসলাম বক্তব্যে বলেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করতে চাই। উপজেলার সার্বিক উন্নয়নে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের নাগরিকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সারিয়াকান্দিকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, জুলাই যোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।