পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপণ

‎পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

পরিবেশের ভারসাম্য রক্ষায় পাইকগাছায় পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়।“গাছ লাগাই- পরিবেশ বাঁচাই” এই

2026-07-27T20:02:17+00:00
2026-07-27T20:02:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপণ
‎পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:০২ পিএম   (ভিজিট : ২৩)
বৃক্ষরোপণ
X

বৃক্ষরোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় পাইকগাছায় পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়। 

“গাছ লাগাই- পরিবেশ বাঁচাই” এই প্রতিপাদ্যে ২৭ জুলাই সোমবার দুপুরে উপজেলার গদাইপুর ফুটবল খেলার মাঠ ও মেইন সড়কের পাশে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে।

‎বৃক্ষরোপণ ও চারা বিতারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবেশবাদী সংগঠণ বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, পরিবেশ কর্মি গনেশ দাশ, শেখর রঞ্জন ভদ্র, রহিমা বেগম, মণ্টু সরদার, আলম গাজী প্রমুখ। সড়কের পাশে নিম, অর্জুন ও পেয়ারার চারা রোপন করা হয়েছে।

‎বর্ষাকালে বৃক্ষের চারা রোপণের উপযুক্ত সময়। এ সময় প্রচুর বৃষ্টি হয় এবং উর্বরা শক্তিবৃদ্ধি পায়। চারা শিকড় দ্রুত মাটিতে ছড়িয়ে পড়ে এবং খাবার তৈরিতে সক্ষম হয়। পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে ভাদ্র মাস পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কের পাশে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতারণ ও রোপন কর্মসূচি অব্যহত রেখেছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy