মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে প্রশাসন তৎপর: জেলা প্রশাসক শরীফা হক

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

মাদক সমাজের ঘাতক ব্যাধি যা তরুণ সমাজকে বিপদগামী করছে। মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে প্রশাসন তৎপর রয়েছে বলে

2026-07-27T20:15:55+00:00
2026-07-27T20:15:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে প্রশাসন তৎপর: জেলা প্রশাসক শরীফা হক
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:১৫ পিএম   (ভিজিট : ৩০)
টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক
X

টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক

মাদক সমাজের ঘাতক ব্যাধি যা তরুণ সমাজকে বিপদগামী করছে। মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে প্রশাসন তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক।

টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি তার বক্তব্য এসব কথা বলেন।

টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে ২৭ জুলাই সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শরীফা হক এর সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত এর সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আদিবুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না , টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মিয়া, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুহম্মদ আজিজুল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক মোঃ আহসানুল কবির বুলবুল, জেলা আইসিটি অফিসার হারুন অর রশিদ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন জামে মসজিদের ইমাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

সভায় আলোচকগণ মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy