নতুন উপজেলাকে স্বাগত জানিয়ে ভূজপুরে মিছিল

ফটিকছড়ি প্রতিনিধি

সারাবাংলা

সরকার ঘোষিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর পশ্চিম ভূজপুর মৌজায় নির্ধারণের ঐতিহাসিক গেজেটকে স্বাগত জানিয়ে এবং এর বিপরীতে

2026-07-27T20:19:48+00:00
2026-07-27T20:19:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নতুন উপজেলাকে স্বাগত জানিয়ে ভূজপুরে মিছিল
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:১৯ পিএম   (ভিজিট : ২১)
৩ ইউনিয়নের হরতাল প্রত্যাখ্যান
X

৩ ইউনিয়নের হরতাল প্রত্যাখ্যান

সরকার ঘোষিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর পশ্চিম ভূজপুর মৌজায় নির্ধারণের ঐতিহাসিক গেজেটকে স্বাগত জানিয়ে এবং এর বিপরীতে তিন ইউনিয়নে ডাকা ৪৮ ঘণ্টার হরতাল-অবরোধের প্রতিবাদে ভূজপুরে এক বিশাল সমাবেশ ও শান্তিপূর্ণ গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার দক্ষিণ ও মধ্যভাগের কাজিরহাটে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিকেলে ভূজপুর এলাকার প্রধান প্রধান সড়কে এক শান্তিপূর্ণ বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজিরহাট বাজার মোড়ে এসে এক বিশাল সমাবেশে মিলিত হয়। এতে ভূজপুর, হারুয়ালছড়ি এবং নারায়ণহাট ও সুয়াবিল এলাকার আংশিক অঞ্চলের সর্বস্তরের হাজার হাজার সাধারণ মানুষ, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ সামিল হন। আন্দোলনকারীরা নতুন উপজেলা গঠনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন এবং অপর পক্ষের ডাকা হরতালকে ‘উন্নয়নবিরোধী ও অযৌক্তিক’ আখ্যা দিয়ে স্লোগান দেন।

সমাবেশে ভূজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাজাহান চৌধুরী শিপন বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর সরকার ফটিকছড়ি উত্তর উপজেলা গঠনের যে গেজেট প্রকাশ করেছে, তা এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নের জন্য এক মাইলফলক। পশ্চিম ভূজপুর মৌজায় সদর দপ্তর নির্ধারণ করা একটি অত্যন্ত দূরদর্শী ও ভৌগোলিক দিক থেকে সঠিক সিদ্ধান্ত। কিন্তু একটি পক্ষ সাধারণ মানুষকে বিভ্রান্ত করে হরতাল-অবরোধের নামে ফটিকছড়ির শান্তি ও উন্নয়নকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা এই অহেতুক হরতাল ও জনভোগান্তির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, নতুন উপজেলাকে স্বাগত জানিয়ে আজকের এই হাজারো মানুষের উপস্থিতিই প্রমাণ করে সাধারণ জনগণ সরকারের গেজেটের পক্ষে রয়েছে। মুষ্টিমেয় কিছু মানুষের স্বার্থে তিন ইউনিয়নে যে হরতাল চলছে, তা এই অঞ্চলের মানুষ প্রত্যাখ্যান করেছে। আমরা চাই দ্রুত প্রশাসনিক কার্যক্রম শুরু হোক, যাতে প্রান্তিক মানুষ ঘরের কাছে সরকারি সেবা পেতে পারে।

সমাবেশে বিশিষ্ট ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব, কাজিরহাট মাদ্রাসার পরিচালক আল্লামা জোনায়েদ বিন জালাল বলেন, উপজেলা গঠন আমাদের জন্য আনন্দের সংবাদ। সদর দপ্তর নিয়ে কোনো ক্ষোভ বা দ্বিমত থাকলে তা আলোচনার মাধ্যমে আইনি প্রক্রিয়ায় সমাধান করা উচিত। কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করা ইসলাম ও মানবতার পরিপন্থী। আমরা সব পক্ষকে ধৈর্য ধারণ করে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাই।

দল-মত নির্বিশেষে আন্দোলনের সংহতি জানিয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. রুবেল বলেন, নতুন উপজেলা গঠন এই অঞ্চলের দীর্ঘদিনের গণদাবি ছিল। সরকারের এই ইতিবাচক সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তবে রাজনৈতিক ফায়দা লুটতে বা জনজীবন অচল করতে সাধারণ মানুষের ওপর জোরপূর্বক হরতাল চাপিয়ে দেওয়া কোনোভাবেই কাম্য নয়। জনগণের দুর্ভোগ সৃষ্টি না করে সবাইকে নিয়মতান্ত্রিক পথে আসার অনুরোধ করছি।

এদিকে একই উপজেলায় একদিকে তিন ইউনিয়নের হরতাল-অবরোধ এবং অন্যদিকে গেজেটকে স্বাগত জানিয়ে পাল্টা মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে ফটিকছড়িতে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত সংঘাত বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভূজপুর থানা পুলিশ ও অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকায় কড়া নজরদারি রাখছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy