প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৪২ পিএম (ভিজিট : ৪৬)

X
দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
পিরোজপুরের জিয়ানগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী নির্ধারিত সময় অতিক্রম করে ট্রাক থেকে মালামাল আনলোড করায় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, দোকানের মালামাল সড়কের ওপর রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় অপর এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পেশকার মো. জাহিদুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।