শেরপুরে শব্দদূষণবিরোধী অভিযানে ৫ চালককে জরিমানা

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুর শহরের শেরীব্রিজ এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি যানবাহনের চালককে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে শব্দদূষণের

2026-07-27T21:48:32+00:00
2026-07-27T21:48:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শেরপুরে শব্দদূষণবিরোধী অভিযানে ৫ চালককে জরিমানা
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:৪৮ পিএম   (ভিজিট : ৪২)
৫ চালককে জরিমানা
X

৫ চালককে জরিমানা

শেরপুর শহরের শেরীব্রিজ এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি যানবাহনের চালককে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে শব্দদূষণের অন্যতম উৎস হিসেবে ব্যবহৃত একাধিক হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) পরিবেশ অধিদপ্তর এবং শেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন। আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। অভিযানে শেরপুর পুলিশ লাইন্সের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

অভিযানকালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর বিধি ৬(১) লঙ্ঘনের দায়ে পাঁচটি যানবাহনের চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অতিরিক্ত শব্দদূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে চালকদের অপ্রয়োজনে হর্ন বাজানো থেকে বিরত থাকা এবং হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, জনসচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy