চন্দনাইশে নিজ বাড়ি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আব্দুর রহমান প্রকাশ দানু মিয়া (৭০) নামে এক

2026-07-27T21:50:46+00:00
2026-07-27T21:50:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চন্দনাইশে নিজ বাড়ি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:৫০ পিএম   (ভিজিট : ৪৫)
চন্দনাইশ থানা
X

চন্দনাইশ থানা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আব্দুর রহমান প্রকাশ দানু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার মরহুম কালা মিয়ার ছেলে। 

সোমবার (২৭ জুলাই) বিকালে সাতবাড়ীয়া ৮ নম্বর ওয়ার্ডের নগরপাড়া এলাকার কালা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহমানের দুই ছেলে ও তাদের স্ত্রী দীর্ঘদিন ধরে প্রবাসে বসবাস করছেন। প্রায় দেড় বছর আগে দীর্ঘ প্রবাসজীবনের ইতি টেনে তিনি দেশে ফিরে একাই নিজ বাড়িতে বসবাস শুরু করেন। নিজেই রান্না করে জীবনযাপন করতেন। তিন ভাই-বোনের মধ্যে একমাত্র ছোট ভাই মালেক জীবিত আছেন, তিনিও বর্তমানে প্রবাসে রয়েছেন।

স্থানীয় এক প্রতিবেশী জানান, গত শুক্রবার সর্বশেষ আব্দুর রহমানকে স্থানীয় মসজিদে নামাজ আদায় করতে দেখা যায়। এরপর টানা দুই থেকে তিন দিন তাকে এলাকায় বা বাড়ির বাইরে কোথাও দেখা না যাওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতর তার মরদেহ দেখতে পান তারা।

মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ফজল মেম্বারসহ এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান। নিহতের নিকটাত্মীয়রা প্রবাসে থাকায় বর্তমানে তার ভাগ্নে টিপু বিষয়টি দেখভাল করছেন বলে জানা গেছে।

এদিকে মরদেহ উদ্ধার এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও পুলিশকে অবহিত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy