আগামী দিনে আমাদের প্রধান রপ্তানি পণ্য হবে কৃষি পণ্য: কৃষি মন্ত্রী

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন,বর্তমান সরকারের মূল টার্গেট কৃষি পণ্যের রপ্তানি। আমরা

2026-07-28T13:35:44+00:00
2026-07-28T13:35:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আগামী দিনে আমাদের প্রধান রপ্তানি পণ্য হবে কৃষি পণ্য: কৃষি মন্ত্রী
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১:৩৫ পিএম   (ভিজিট : ৩৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন,বর্তমান সরকারের মূল টার্গেট কৃষি পণ্যের রপ্তানি। আমরা চাই, আগামী দিনে আমাদের প্রধান রপ্তানি পণ্য হবে কৃষি পণ্য। 

কারণ আমারা এমন একটি দেশে বাস করি যেখানে বার মাস ফসল ফলে। সৃষ্টি কর্তা আমাদের এমন একটি দেশ দিয়েছেন আমরা বার মাস যেখানে ফসল ফলাতে পারি। পৃথিবীতে এমন দেশ খুব কম আছে।

দেশে কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি রপ্তানি সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সোমবার সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন ও  এক কর্মশালায় যোগ দিতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে
তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, সার বাংলাদেশে অ্যাবল্যাবল। দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে একটি মহল সার সংকটের রিউমার ছড়ানো হচ্ছে। সারের কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছে, যা সরকার কঠোরভাবে নজরদারি করছে।

পরিদর্শন শেষে তিনি কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভা ও বারি'র অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালায় অংশ নেন। সভায় কৃষি গবেষণা, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিযোগ্য কৃষিপণ্যের মানোন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ইসলাম, কৃষি বিজ্ঞানী ও শিক্ষক সহ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy