প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১:৩৭ পিএম (ভিজিট : ৩৩)

X
ছবি: প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে।
সোমবার (২৭ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার পর অভিযুক্ত জামাই আবু ছালেহ (৩২) পলাতক রয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে রাতে শাশুড়ি মুন্নি আক্তার (৫৫)-এর সঙ্গে আবু ছালেহের কথাকাটাকাটি হয়। ভোরে পরিবারের সদস্যরা মুন্নি আক্তারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে এবং পরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহতের মেয়ে রিমি আক্তার বাদী হয়ে তার স্বামী আবু ছালেহ ও শাশুড়ি আনোয়ারা বেগমকে আসামি করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করেছেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, মামলার পর অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।