কমলগঞ্জে বিশালাকৃতির অজগর উদ্ধার, বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ী চা বাগান থেকে একটি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করে বন্যপ্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা

2026-07-28T14:14:08+00:00
2026-07-28T14:14:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে বিশালাকৃতির অজগর উদ্ধার, বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ২:১৪ পিএম   (ভিজিট : ৮৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ী চা বাগান থেকে একটি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করে বন্যপ্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে ফুলবাড়ী চা বাগানের ১৭ নম্বর সেকশনে কর্মরত চা শ্রমিকরা একটি বড় অজগর সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। 

পরে তারা বিষয়টি বাগানের ব্যবস্থাপককে জানালে তিনি বন্যপ্রাণী উদ্ধারকাজে নিয়োজিত ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সদস্যদের অবহিত করেন। মৌলভীবাজার রেঞ্জের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হকের নির্দেশনায় উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সদস্য চঞ্চল গোয়ালা জানান, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন প্রায় ১৫ কেজি। উদ্ধারকালে সাপটি অসুস্থ ও দুর্বল অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, এটি দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবস্থান করছিল। উদ্ধার শেষে সাপটিকে চিকিৎসার জন্য বন্যপ্রাণী বিভাগের তত্ত্বাবধানে জানকিছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে হস্তান্তর করা হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের ওয়াইল্ডলাইফ রেঞ্জার কাজী নাজমুল হক জানান, রেসকিউ সেন্টারে নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা শেষে সুস্থ হলে অজগরটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী চা বাগানের ব্যবস্থাপক মিজানুর রহমান, সহকারী ব্যবস্থাপক মো. রেজা, টিলা স্টাফ মোহাম্মদ রুবেল, মোহাম্মদ জিয়ারুল ইসলাম ও মো. জুবায়ের। 

এছাড়াও ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সদস্য এবং ফুলবাড়ী চা বাগানের চা শ্রমিকরা উদ্ধার অভিযানে সহযোগিতা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy