প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৩:০০ পিএম আপডেট: ২৮.০৭.২০২৬ ৩:০৬ পিএম (ভিজিট : ৬১)

X
ছবি: প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় নারীদের মাঝে অনুদানের চেক বিতরণ, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে শুকনা খাবার বিতরণ, সেরা স্কাউট ও প্রতিষ্ঠানের মাঝে সনদ প্রদান এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও বাংলাদেশ স্কাউটস রামগতি উপজেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর -৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।
এসময় প্রধান অতিথি উপজেলা দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও দুঃস্থ ২১ জন মহিলা মাঝে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ১০ হাজার টাকার এ চেক বিতরণ, মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় ২শত ৬০ পরিবারের মাঝে শুকনা ও অন্যান্য খাবার বিতরণ এবং বাংলাদেশ স্কাউট রামগতি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সেরা স্কাউট ও সেরা প্রতিষ্ঠানের মধ্যে স্কাউট সনদ বিতরণ সর্বশেষ প্রধান অতিথি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল আহাদ, রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামনাশিষ মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন, পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র সাহেদ আলী পটু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন, উপজেলা পরিষদ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাগন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক উপজেলা স্কাউট কমিশনার ও সদস্যবৃন্দ।
এসময় প্রধান অতিথি চলমান বর্ষা মৌসুমে পানি নিমজ্জিত হয়ে যেসমস্ত রাস্তা ঘাট খাল বিল ক্ষতিগ্রস্ত হয়েছে জনদুর্ভোগ লাগবে উদ্যোগ নেওয়া আসাবাদ এবং আইন শৃঙ্খলা বাহিনী আরো সক্রিকরন, মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ অল্পসময়ে শেষ করা এবং মাদকের ব্যবহার আমদানি রপ্তানি প্রতিরোধে ও নির্মুলে আরো আইন শৃঙ্খলা বাহিনীসহ সকল শ্রেনী পেশার জনসাধারণকে সক্রিয় থাকতে বলেন।