প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৩:২৭ পিএম (ভিজিট : ৬৫)

X
ছবি: প্রতিনিধি
বিএনপির সাবেক মহাসচিব (১/১১ পর বহিস্কৃত), সাবেক এলজিআরডি মন্ত্রী, নরসিংদী -৩ শিবপুর আসনের চারবারের সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় নেতা প্রয়াত আব্দুল মান্নান ভূইয়ার ১৬ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৮ জুলাই) আব্দুল মান্নান ভূইয়া পরিষদের আয়োজনে সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আব্দুল মান্নান ভূইয়া পরিষদের সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক যুবনেতা রফিকুল ইসলাম মৃধা, আঙ্গুর মৃধা, খোরশেদ মিয়াজিসহ সর্বস্তরের মানুষ।
এছাড়া সকাল থেকে শিবপুরে ধানুয়াস্থ সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও আব্দুল মান্নান ভূইয়া স্মৃতি সংসদের সভাপতি আবুল হারিছ রিকাবদার, আব্দুল মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ, আব্দুল মান্নান ভূইয়া আদর্শ বিদ্যাপীঠ, আব্দুল মান্নান ভূইয়া ফাউন্ডেশন, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থনীয় এলজিইডি কর্মকর্তাগণসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।