টঙ্গীতে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

চাঁদা দাবি ও টঙ্গী বিসিক শিল্প এলাকায় ত্রাস সৃষ্টির মামলায় টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন

2026-07-28T15:46:26+00:00
2026-07-28T15:46:26+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৩:৪৬ পিএম   (ভিজিট : ৯৪)
বিল্লাল হোসেন সানি
X

বিল্লাল হোসেন সানি

চাঁদা দাবি ও টঙ্গী বিসিক শিল্প এলাকায় ত্রাস সৃষ্টির মামলায় টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সানিকে গ্রেফতার করেছে পুলিশ। 

সিসিটিভি ফুটেজ দেখে তাকে গ্রেফতার করা হয়েছে বলে বলছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) মধ্য রাতে স্থানীয় মিরাশ পাড়া এলাকায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিল্লাল হোসেন সানি (৪৫) টঙ্গীর মিরাশপাড়া এলাকার মো: ওমর আলীর ছেলে। 

পুলিশ জানায়, গত ২৮ জুন দুপুরে টঙ্গী শিল্পাঞ্চলের পাগার এলাকায় দেশীয় অস্ত্রসহ শতাধিক মোটরসাইকেল মহড়ার ঘটনায় দায়েরকৃত মামলায় সিসিটিভি ফুটেজে সনাক্ত আসামি ছিলেন তিনি।

 এই মামলায় সর্বমোট ১৯ আসামিকে আইনের আওতায় এনেছে পুলিশ। 

এদিকে দুপুর ১টার দিকে গ্রেফতারকৃত বিএনপি নেতা বিল্লাল হোসেন সানিকে থানা থেকে আদালতে প্রেরণের সময় ভিডিও ধারন করতে গেলে পুলিশের সামনে উপস্থিত সাংবাদিকদের উপর হামলা চালায় তার অনুসারীরা। পরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দঃখ প্রকাশ করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃত বিএনপি নেতাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। আসামীর ছবি তোলাকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে উপস্থিত নেতারা সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy