আড়াইহাজারে প্রবাসীর স্ত্রী ধর্ষণের শিকার, ভাসুর গ্রেপ্তার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে তার ভাসুর আলাল (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারী আড়াইহাজার

2026-07-28T16:06:31+00:00
2026-07-28T16:06:31+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে প্রবাসীর স্ত্রী ধর্ষণের শিকার, ভাসুর গ্রেপ্তার
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:০৬ পিএম   (ভিজিট : ৬২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে তার ভাসুর আলাল (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারী আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ জানায়,  শুক্রবার (২৪ জুলাই) সকাল  ৭টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী নিজ বাড়িতে একা থাকাকালে তাঁর স্বামীর বড় ভাই (ভাসুর) কৌশলে ঘরে প্রবেশ করেন। পরে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দিয়ে তাঁকে জোর পূর্বক ধর্ষণ করেন। একপর্যায়ে ভুক্তভোগী অচেতন হয়ে পড়লে অভিযুক্ত তাঁকে মৃত ভেবে ঘটনাস্থল থেকে চলে যান ।

পরে ভুক্তভোগী  রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আলাল (৪০)কে গ্রেপ্তার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সবজেল হোসেন বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy