পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে ডুবে ওসমান গনী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলার গড়িনাবাড়ি

2026-07-28T16:23:16+00:00
2026-07-28T16:23:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:২৩ পিএম   (ভিজিট : ৩২)
ফাইল ছবি
X

ফাইল ছবি

পঞ্চগড়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে ডুবে ওসমান গনী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সকালে উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। 

নিহত শিশু ওসমান একই গ্রামের সায়েদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশুটির বাবা পঞ্চগড়ে আদালতের কাজে আসেন। এদিকে শিশুটির মা বাড়ির কাজে ছিলেন। শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। পরে সকলের অগোচরে বাড়ির বাইরে বের হলে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়।

এদিকে, শিশুটিকে তার মা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পান তারা। 

একসময় স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে সেখান থেকে উদ্ধার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিত কুণ্ডু তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy