বোয়ালমারীতে দুই মাদক কারবারির কারাদণ্ড

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকা থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ

2026-07-28T16:25:48+00:00
2026-07-28T16:25:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বোয়ালমারীতে দুই মাদক কারবারির কারাদণ্ড
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:২৫ পিএম   (ভিজিট : ৩৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকা থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার গুনবহা ইউনিয়নের তালতলা বাজারসংলগ্ন বারাশিয়া নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে ওসমান শেখ (৩০) ও বাচ্চু শেখ (৪৮) নামে দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদক কারবারি ওসমান শেখকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা অর্থদণ্ড এবং বাচ্চু শেখকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy