প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:৩১ পিএম (ভিজিট : ৪০)

X
ছবি: প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে তিন প্রতিষ্ঠানে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার লাউফুলা ও কাইতকাই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
পরিচালিত এ অভিযানে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিনটি পৃথক মামলায় এ অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন জানান, ওজন ও পরিমাপ মানন্ড আইন, ২০১৮-এর তফসিলভুক্ত বিধান লঙ্ঘনের দায়ে উপজেলার কাইতকাই এলাকার সালাম অটো রাইস মিলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে লাউফুলা এলাকার আরিফ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা এবং একই এলাকার মানিক বেকারিকে ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আদায়কৃত মোট ১ লাখ ৬০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
অভিযানে মধুপুর থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।