চন্দনাইশে পৃথক অভিযানে ৪ জন গ্রেপ্তার

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের চন্দনাইশ থানা-পুলিশের পৃথক অভিযানে মাদক মামলা, প্রতিরোধমূলক আটক ও গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ

2026-07-28T16:52:44+00:00
2026-07-28T16:52:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চন্দনাইশে পৃথক অভিযানে ৪ জন গ্রেপ্তার
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:৫২ পিএম   (ভিজিট : ২৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ থানা-পুলিশের পৃথক অভিযানে মাদক মামলা, প্রতিরোধমূলক আটক ও গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৬টা পর্যন্ত থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় নিয়মিত মাদক মামলায় দুজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন এবং জিআর পরোয়ানাভুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, কানাইমাদারী এলাকার মো. সাইফুল ইসলাম (৩২), পশ্চিম বাইনজুরী এলাকার মো. আনোয়ারুল ইসলাম (৫২), উত্তর ইছাখালী (আনোয়ারা) এলাকার সাইফুল ইসলাম শাকিল (৩৮), এবং পশ্চিম এলাহাবাদ এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম।

তথ্য নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেপ্তার হওয়া চারজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy