বিরামপুরে নজরুল বর্ষ উপলক্ষ্যে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের বিরামপুরে নজরুল বর্ষ পালন উপলক্ষ্যে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার কর্ম পরিকল্পনা হিসেবে নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি, চিত্রাংকন নাটক

2026-07-28T16:55:18+00:00
2026-07-28T16:55:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিরামপুরে নজরুল বর্ষ উপলক্ষ্যে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:৫৫ পিএম   (ভিজিট : ৫১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে নজরুল বর্ষ পালন উপলক্ষ্যে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার কর্ম পরিকল্পনা হিসেবে নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি, চিত্রাংকন নাটক ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন এঁর সভাপতিত্বে নজরুল বর্ষের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন বিরামপুর দিনাজপুর আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি, চিত্রাংকন নাটক ও নৃত্য প্রতিযোগিতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন, কমিটির আহবায়ক ও উপজেলা আইটি কর্মকর্তা পাপিয়া নাসরিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও  বিরামপুর শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোঃ আব্দুস সালাম, কমিটির সদস্য, বাংলাদেশে বেতার রংপুর এর গীতিকার ও উপজেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক মোঃ জালাল উদ্দীন রুমী, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাজিমুদ্দিন, সাংবাদিক মোঃ হাফিজ উদ্দিন সরকার,উপজেলা সাংস্কৃতিক কমিটির সদস্য ও নাট্য ব্যক্তিত্ব মোঃ মোস্তাকিম হোসেন, বিরামপুর কিশোর- কিশোরী ক্লাব এর সঙ্গীত শিক্ষক মনিরা খাতুন, বিরামপুর কিশোর- কিশোরী ক্লাব এর আবৃত্তি শিক্ষক মনিরা বেগম,বিরামপুর ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশিকুর রহমান প্রমূখ।

নজরুল বর্ষ উপলক্ষ্যে বিভিন্ন বিষয়ে  উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীবৃন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ সময় স্বস্ব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy