৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জাপানের দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পর সর্বোচ্চ ১ মিটার উচ্চতার

2026-07-28T16:58:42+00:00
2026-07-28T22:12:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:৫৮ পিএম  আপডেট: ২৮.০৭.২০২৬ ১০:১২ পিএম  (ভিজিট : ৬৭৫)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

জাপানের দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পর সর্বোচ্চ ১ মিটার উচ্চতার সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ)। উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কুমামোতো প্রিফেকচারের উপকূলসংলগ্ন সমুদ্র এলাকায়। এর উৎপত্তিস্থলের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের খবরে বলা হয়েছে, সতর্কতা জারির পর কয়েকটি উপকূলীয় এলাকায় সর্বোচ্চ ১ মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভূমিকম্পের পরপরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্রুত ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ এবং উদ্ধার কার্যক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি মানুষের জীবন রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

কুমামোতো ছাড়াও নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি প্রিফেকচারে জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করা হয়েছে।

এর আগে গত ২৫ জুন জাপানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। তবে ওই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। এর আগে, ২০১১ সালে দেশটিতে ৯ দশমিক ০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং পরবর্তী সুনামিতে প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ নিহত বা নিখোঁজ হন। 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy