দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৬ জনের মধ্যে ৫ জনই নারায়ণগঞ্জের!

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

দক্ষিণ আফ্রিকা ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে চারজন নারায়ণগঞ্জ সদর উপজেলারলীরটেক ইউনিয়নের বাসিন্দা বলে জানা

2026-07-28T17:01:28+00:00
2026-07-28T17:37:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৬ জনের মধ্যে ৫ জনই নারায়ণগঞ্জের!
আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:০১ পিএম  আপডেট: ২৮.০৭.২০২৬ ৫:৩৭ পিএম  (ভিজিট : ৪৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকা ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে চারজন নারায়ণগঞ্জ সদর উপজেলার লীরটেক ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া একজন পাশের ইউনিয়ন বক্তাবলীর এবং আরেকজন মুন্সিগঞ্জের রিকাবিবাজার এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত তিনটার দিকে আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের একটি দোকানে আগুনের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন আলী মুঠোফোনে জানান, নিহত ছয়জনের মধ্যে চারজন তার ইউনিয়নের এবং তারা সবাই পরস্পরের আত্মীয়। তিনি বলেন, “খবরটি শুনে আমরা গভীরভাবে শোকাহত।”

রওশন বলেন, “নিহতদের মধ্যে চারজন আলীরটেক ইউনিয়নের, একজন পাশের ইউনিয়ন বক্তাবলীর এবং আরেকজন মুন্সিগঞ্জের রিকাবিবাজার এলাকার বাসিন্দা। তারা সবাই একে অপরের আত্মীয় বলে জানার পর থেকে আমরা খবর শুনে খুবই শোকাহত।” তবে নিহতদের নাম পরিচয় পূংখ্যানুপূংখ্য রূপে জানা যায়নি।

তবে এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। 

তিনি বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো বার্তা পাইনি। এমন কি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকেও কেউ যোগাযোগ করেনি। আমরা বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।”

নারায়ণগঞ্জ সদর থানার ওসি সাজেদুর রহমান জানান, নিহতদের বিস্তারিত পরিচয় ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy