ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠিতে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮

2026-07-28T17:56:06+00:00
2026-07-28T17:56:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:৫৬ পিএম   (ভিজিট : ৩৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠিতে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে ‘সোশ্যাল মোবিলাইজেশন ফর অ্যাকাউন্টেবল লোকাল গভর্ন্যান্স টুওয়ার্ডস ক্রিয়েটিং এসডিজি ইউনিয়ন’ প্রকল্পের আওতায় ‘পরিবর্তনের রাজনীতি: কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ দূরীকরণ’ শীর্ষক এ সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম হারুন অর রশিদ, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা কন্যাশিশুর শিক্ষা নিশ্চিতকরণ, তাদের অধিকার প্রতিষ্ঠা এবং বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক, স্থানীয় প্রশাসন ও সমাজের সকল স্তরের মানুষের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কন্যাশিশুর নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy